করোনা পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের সময় ঝাড়গ্রামে দেখা যায়নি উচ্ছাস - The News Lion

করোনা পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের সময় ঝাড়গ্রামে দেখা যায়নি উচ্ছাস




দি নিউজ লায়ন ; বুধবার রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড় এর কাছ থেকে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ।ওই শপথগ্রহণ অনুষ্ঠান কে  কেন্দ্র করে ঝাড়গ্রাম জেলার তৃণমূল কংগ্রেসের কোন কার্যালয়ে দলীয় কর্মীদের মধ্যে কোন উচ্ছ্বাস ছিল না। তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় যে করোনা পরিস্থিতির জন্য সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার নির্দেশ দেওয়া হয়েছে। 


সেই সঙ্গে মাস্ক ব্যবহার করারও নির্দেশ দেওয়া হয়েছে । তাই কোন আনন্দ অনুষ্ঠান করা যাবে না বলে জানানো হয়েছে। তাই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ যখন চলছিল তখন সামাজিক দূরত্ব বজায় রেখে দলীয় কার্যালয় গুলিতে কয়েকজন দলীয় কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠান করা হবে।


ঝাড়গ্রাম জেলার চারটি আসনে বিপুল ভোটে তৃণমূলের প্রার্থীরা জয় লাভ করেছে।তাই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মানুষকে করোনা নিয়ে সচেতন করার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে তৃণমূলের ঝাড়গ্রাম জেলার সভাপতি তথা নয়াগ্রামের নব নির্বাচিত বিধায়ক দুলাল মুর্মু জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.